জাতীয় ফিচার

ঢাকা ও চট্টগ্রামে এইডসে আক্রান্ত বেশি: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, মধ্যপ্রাচ্যে ও আফ্রিকা থেকে দেশে আসা মানুষ এইডসে বেশি আক্রান্ত হয়। ঢাকা ও চট্টগ্রামে এর মাত্রা বেশি।

আজ বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিদেশে যাওয়া আসার সময় আমাদেরকে সচেতন হতে হবে। তাহলেই কমে যাবে এইডস। সামাজিক প্রতিবন্ধকতা ও চক্ষুলজ্জার ভয়ে এইডসের চিকিৎসা থেকে দূরে থাকা যাবে না। রোগমুক্তির উদ্দেশে চিকিৎসা নিতে হবে।

এসময় ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করতে হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এদিকে করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণটিকা কার্যক্রম এরমধ্যেই শুরু হয়েছে। এবার আমরা ৯০ লাখ মানুষকে টিকা দেব। এতে করোনা মোকাবিলায় আমাদের সাফল্য অব্যাহত থাকবে। কোভিডের মতো ভয়ংকর রোগ মোকাবিলা করেছে বাংলাদেশ। এতো ঘনবসতির মধ্যেও সচেতনতার কারণেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম।

দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটি মৃত্যুও চাই না।

আরও পড়ুনঃ “ডিসেম্বর মাসকে যেনো মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র